‘কন্যারত্ন দিবস’-এ একাধিক নারী কল্যাণমূলক ঘোষণা মুখ্যমন্ত্রীর

On the occasion of Kanyaratna Day, the Chief Minister announced several welfare schemes for women

আমুদরিয়া নিউজ:রাজ্যের নারীশিক্ষা ও সুরক্ষাকে আরও মজবুত করতে স্বাধীনতা দিবসের আগের দিন ‘কন্যারত্ন দিবস’-এর মঞ্চ থেকে একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, ছাত্রীদের পড়াশোনায় অর্থের অভাব কখনও বাধা হয়ে দাঁড়াবে না। সেই লক্ষ্যেই আগামী ২০২৭ সাল থেকে মেয়েদের আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। এর পাশাপাশি রাজ্যে প্রথমবার চালু হলো কেন্দ্রীয় প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘পালনা’ স্কিম এবং জরুরি সহায়তার জন্য ‘১৮১’ হেল্পলাইন।

এদিন প্রথম দফায় রাজ্যের ১০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে সরাসরি ৪০০ কোটি টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার পাশাপাশি,  মেধাবী ছাত্রছাত্রীদের বিদেশে উচ্চশিক্ষা এবং ডাক্তারি পড়ার জন্য স্বামী বিবেকানন্দের নামে ১০০ কোটি টাকার একটি আলাদা তহবিল গঠনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সবশেষে, দেশজুড়ে স্বাধীনতার এই উৎসবে রাজ্যবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *