চীন জুড়ে উল্কাবৃষ্টি: আকাশজুড়ে ‘পারসিডস মেটিওর শাওয়ার’-এর চোখ ধাঁধানো আলো

Celestial Fireworks: Spectacular Perseids Meteor Shower Illuminates China's Night Sky with Dazzling Fireballs

আমুদরিয়া নিউজ: চীন জুড়ে দেখা গেল এ বছরের সবচেয়ে আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য—’পারসিডস মেটিওর শাওয়ার’ বা পারসিডস উল্কাবৃষ্টি। প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত এই উল্কাবৃষ্টি চললেও, চলতি বছরের ১২ ও ১৩ই আগস্ট রাতে এটি তার সর্বোচ্চ চূড়ায় (Peak) পৌঁছায়।

চীনের হেইলুংচিয়াং, সিচুয়ান, আনহুই এবং গুইচৌ প্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্তের আকাশে এই আলোর খেলা স্পষ্টভাবে দেখা গেছে। উত্তর-পূর্ব চীনের চিয়ামুসি ও তোংচিয়াং শহর এবং উত্তর-পশ্চিম চীনের হেলান পর্বতমালার ওপর রাতের পরিষ্কার আকাশে শত শত উল্কাপিণ্ড ছুটে যাওয়ার নান্দনিক মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রীরা। বিজ্ঞানীরা জানান, ধুমকেতু ‘সুইফট-টাটল’-এর রেখে যাওয়া মহাজাগতিক ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার ফলেই প্রতি বছর এই চোখ ধাঁধানো উল্কাবৃষ্টির সৃষ্টি হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *