আমুদরিয়া নিউজ: মালয়েশিয়ার বিলাসবহুল কৃত্রিম দ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ‘ভূতুড়ে শহর’ হিসেবে পরিচিত ফরেস্ট সিটিতে এবার আস্তানা গেড়েছে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। সম্প্রতি দেশটির পুলিশ এই জনমানবহীন মেগা-প্রজেক্টের খালি অ্যাপার্টমেন্টগুলোতে অভিযান চালিয়ে এক বড় জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে।২০১৬ সালে চিনের এক আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয়ে এই বিশাল আবাসন প্রকল্পটি গড়ে তোলে, যার লক্ষ্য ছিল অন্তত ৭ লক্ষ মানুষের বাসস্থান নিশ্চিত করা। কিন্তু এক দশক পার হয়ে গেলেও বর্তমানে এখানে লক্ষ্যমাত্রার মাত্র ১ শতাংশেরও কম মানুষ বসবাস করছেন। মাইলের পর মাইল ফাঁকা পড়ে থাকা সুউচ্চ বহুতল ভবন এবং ধুলোবালি জমা জনশূন্য অ্যাপার্টমেন্টগুলোর এই নীরবতার সুযোগ নিয়েই অপরাধীরা এখানে তাদের নিরাপদ আস্তানা গড়ে তোলে।শুরুর দিকে বিপুল অর্থ বিনিয়োগ করে ফেঁসে যাওয়া জেসন ডেং-এর মতো শত শত বিনিয়োগকারী এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন। এই মেগা-প্রজেক্টের বর্তমান এই করুণ দশা এবং অপরাধের আখড়ায় রূপ নেওয়ার ঘটনাটি আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মালয়েশিয়ার ভূতুড়ে শহরে সক্রিয় আন্তর্জাতিক প্রতারক চক্র: হানা দিল পুলিশ
Malaysian Police Raid Cyber-Scam Syndicates Operating Inside Forest City 'Ghost Town'; 335 Arrested
Leave a Comment