আমুদরিয়া নিউজ:কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে প্রথমবার প্রাতিষ্ঠানিক ভাবে শামিল হল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার স্বাধীনতা দিবসের আগে কলকাতার রাজপথে তেরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোষ্ঠ পাল সরণি থেকে শুরু হয়ে এই পদযাত্রা ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেট পর্যন্ত যায়। শোভাযাত্রা শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, চলতি বছর থেকে রাজ্য সরকারের উদ্যোগে সরকারি স্তরে ‘রাখিবন্ধন’ উৎসবও পালিত হবে। তিনি রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গকে দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার অঙ্গীকার নেন।
রাজ্যজুড়ে ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী ১৫ আগস্ট রেড রোডের মূল উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নিজ গৃহে জাতীয় পতাকা তোলার আহ্বান জানিয়েছেন।
Total Views:
0