ফাটল আতঙ্কে নড়েচড়ে বসল এফএএ: পরীক্ষার মুখে ৪৭১টি বোয়িং ৭৩৭ ম্যাক্স

Alarmed by Structural Cracks,

আমুদরিয়া নিউজ:পুরোনো ৭৩৭ মডেলের উড়োজাহাজে ফাটল পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ৪৭১টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ পরীক্ষার নির্দেশ দিয়েছে। এই নিয়ম আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

ম্যাক্স মডেলগুলোতে এখন পর্যন্ত কোনো ফাটল পাওয়া না গেলেও পুরোনো নেক্সট-জেনারেশন ৭৩৭ মডেলের সঙ্গে নকশার মিল থাকায় সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বোয়িং জানিয়েছে,  তারা এই সিদ্ধান্তকে সমর্থন করছে এবং ২০১৯ সাল থেকেই এ বিষয়ে এয়ারলাইনসগুলোকে সহযোগিতা করে আসছেন। নিরাপত্তা ও উৎপাদনের নানা সমস্যার জেরে এর আগেও বোয়িং বিভিন্ন সংকটের মুখে পড়েছিল।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *