ধর্মতলায় ২১ জুলাই কর্মসূচির প্রস্তুতি

আমুদরিয়া নিউজ :  ক্ষমতা হারানোর পর প্রথমবার একুশে জুলাই সমাবেশ করতে প্রস্তুতি শুরু করেছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। তবে পুলিশ এই স্থান ব্যবহারের অনুমতি দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে জানা গিয়েছে,  তৃণমূলের অন্দরে বিভাজনের আবহে ঋতব্রতপন্থী শিবিরও আলাদা করে একুশে জুলাই কর্মসূচি আয়োজনের সম্ভাবনা তৈরি করেছে। বিদ্রোহী শিবিরের নেতা সন্দীপন সাহা জানিয়েছেন, ২১ জুলাই তাঁদের কাছেও আবেগের দিন এবং কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। দলের ভাঙন ও রাজনৈতিক পরিবর্তনের পরিস্থিতিতে এবারের একুশে জুলাই সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *