সমকামী আইস হকি খেলোয়াড় লুক প্রোকপের বার্তা

আমুদরিয়া নিউজ :  আইস হকির ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পরিচয় দেওয়া এনএইচএল-চুক্তিবদ্ধ খেলোয়াড় লুক প্রোকপ তাঁর জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরেছেন নতুন তথ্যচিত্র ‘The Hockey Player’-এ। ২০২১ সালে প্রকাশ্যে আসার পর দীর্ঘদিন তাঁকে শুধু ‘সমকামী আইস হকি খেলোয়াড়’ হিসেবেই দেখা হলেও, এখন তিনি সেই পরিচয়কে গর্বের সঙ্গে গ্রহণ করেন এবং এটিকে এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন।

প্রোকপ জানান, ‘Heated Rivalry’ সিরিজের জনপ্রিয়তা আইস হকিতে এলজিবিটিকিউ প্রতিনিধিত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে । প্রথমে সিরিজের যৌনতা-ভিত্তিক গল্প নিয়ে তাঁর দ্বিধা থাকলেও পরে গোপন পরিচয়, ভয় এবং আত্মপরিচয়ের লড়াইয়ের মতো বিষয়গুলোর সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পান। তাঁর মতে, এই সিরিজ নতুন দর্শককে আইস হকির প্রতি আকৃষ্ট করেছে । একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, নিজের কেরিয়ার ও সম্প্রদায়ের পক্ষে কথা বলার মধ্যে ভারসাম্য বজায় রাখাই তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে তিনি নতুন দল বেকার্সফিল্ড কনডর্স-এ যোগ দিয়ে কেরিয়ারের সেরা পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *