আমুদরিয়া নিউজ : শনিবার একই দিনে দু’বার আত্মহত্যার চেষ্টার ঘটনায় কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রথম ঘটনাটি সকালে কালীঘাট স্টেশনে এবং দ্বিতীয়টি দুপুর ৩টা ৯ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ঘটে। দু’টি ঘটনাতেই উদ্ধারকাজের জন্য থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ফলে ব্লু লাইনের বিভিন্ন অংশে মেট্রো চলাচল বন্ধ বা সীমিত রাখতে হয়। দ্বিতীয় ঘটনার পর গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিত পরিষেবা চালু থাকলেও সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগে। পরপর দুই ঘটনার জেরে প্রায় আট ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়, যার ফলে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
Total Views:
0