অন্নপূর্ণা যোজনার একাধিক আবেদনের নিয়ম

আমুদরিয়া নিউজ:  অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলেছে নতুন নির্দেশিকায়। একই পরিবারের একাধিক মহিলা সদস্য—যেমন শাশুড়ি ও বৌমা—যোগ্যতার শর্ত পূরণ করলে তাঁরা আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং তাঁদের আবেদন বাতিল হবে না।

জানা গিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। একই পরিবারের একাধিক মহিলা যদি নির্ধারিত শর্ত পূরণ করেন, তাহলে প্রত্যেকেই পৃথকভাবে আবেদন জমা দিতে পারবেন। আবেদনপত্র সঠিক থাকলে এবং অন্যান্য যোগ্যতার মানদণ্ড পূরণ হলে তাঁরা আর্থিক সহায়তাও পাবেন।

এছাড়া, কোনও বাড়িতে দুটি বিবাহিত দম্পতি আলাদা সংসার চালালে এবং তাঁদের পৃথক রেশন কার্ড থাকলে প্রযুক্তিগতভাবে তাঁদের পৃথক পরিবার হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে উভয় পরিবারের মহিলারাই স্বাধীনভাবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার সুযোগ পাবেন। ফলে শাশুড়ি-বৌমার আলাদা আবেদন নিয়ে থাকা বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *