আমুদরিয়া নিউজ : কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব ইসকন-কে দেওয়ার সিদ্ধান্তের পর নতুন মেনু নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিড ডে মিলে আর ডিম দেওয়া হবে না; তার পরিবর্তে ভাত, ডাল, পুষ্টিকর সবজি, সয়াবিন, পনির, রাজমা এবং বিভিন্ন নিরামিষ খাদ্যসামগ্রী রাখা হবে। সংস্থার দাবি, ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী এমনভাবে মেনু তৈরি করা হবে যাতে শিশুদের প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিনের ঘাটতি না থাকে। ‘অক্ষয় পাত্র’ প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক ‘ফাইভ স্টার’ কিচেনে খাবার প্রস্তুত ও সরবরাহ করা হবে বলেও জানিয়েছে ইসকন। আগামী এক থেকে দুই মাসের মধ্যে কলকাতার স্কুলগুলিতে এই পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হবে।