আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের নতুন বাজেটকে সরকার “বদলের বাজেট” ও “ডবল ইঞ্জিন বাজেট” হিসেবে তুলে ধরেছে। বাজেটে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, সরকারি কর্মীদের জন্য ২০% ডিএ বৃদ্ধি, আশা ও আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধি এবং চাঁদাবাজি-সিন্ডিকেট রুখতে নতুন আইন আনার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা ও উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মচারী ও সাধারণ মানুষের জন্য নেওয়া বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।