আমুদরিয়া নিউজ : নির্বাচন কমিশনে জমা দেওয়া তৃণমূল কংগ্রেসের অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়ার খাতে দলের ব্যয় প্রায় ১৫০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। রিপোর্টে দেখা যায়, ২০২২ সালে এই খাতে খরচ ছিল ৩৫ কোটির বেশি, ২০২৩ সালে প্রায় ১৩ কোটি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বছরে প্রায় ৫৬ কোটি এবং ২০২৫ সালে প্রায় ৩৭ কোটি টাকা।
জানা গিয়েছে, এই বিপুল ব্যয়ের বড় অংশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশপথের যাতায়াতের সঙ্গে যুক্ত। এ নিয়ে দলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে। কয়েকজন নেতা প্রশ্ন তুলেছেন, সাধারণ কর্মীদের সমস্যার সময়ে দলীয় তহবিল থেকে এত বড় অঙ্কের অর্থ বিমান ও চার্টার্ড পরিষেবায় ব্যয় করা কতটা যুক্তিযুক্ত।