মহেশতলার ঘটনায় বিধানসভায় তুমুল বিক্ষোভ, রাজভবনে গেলেন শুভেন্দুরা

আমুদরিয়া নিউজ: সম্প্রতি মুর্শিদাবাদের হিংসা ও গতকাল মহেশতলার ঘটনা নিয়ে বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তাল হল বিধানসভা। এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানান, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের সমস্ত বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এরপর ওয়াকআউট করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান পদ্ম বিধায়করা। বাইরে এসে ‘জয় শ্রী রাম পোস্টার’ হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। দিতে থাকেন জয় শ্রী রাম স্লোগানও। এরপরই মাথায় তুলসি গাছ নিয়ে মিছিল করে রাজভবনের পথে রওনা দেন। আজ, মহেশতলা ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বিজেপি বিধায়কদের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *