আমুদরিয়া নিউজ : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় বড় আয়োজন হতে চলেছে। প্রথমে অনুষ্ঠান ব্রিগেড ময়দানে করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা রেড রোডে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -এর উপস্থিতিতে যোগ দিবস পালন করা হবে।
আবহাওয়ার সম্ভাব্য খারাপ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রায় ৩০ হাজার মানুষ একসঙ্গে যোগাসনে অংশ নিতে পারেন বলে পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং অংশগ্রহণকারীদের বাছাই ও নিরাপত্তা যাচাই চলছে। পাশাপাশি যোগ দিবসকে কেন্দ্র করে বৃহৎ পর্যায়ের প্রস্তুতি ও রেকর্ড গড়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।