পাপিয়া অধিকারীর নতুন উদ্যোগ

আমুদরিয়া নিউজ :  টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পাপিয়া অধিকারী টলিউড ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি টলিউডকে ‘হলিউডের মতো’ আধুনিক করার কথা বলেছেন এবং টেকনিশিয়ান ফেডারেশনের পরিবর্তে নতুন কনফেডারেশন গঠনের প্রস্তাব দিয়েছেন, যাতে যোগ্য শিল্পীরা সহজে কাজের সুযোগ পান।

তিনি আরও জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে দুর্নীতি, স্বজনপোষণ ও হয়রানি দূর করা হবে। পাশাপাশি শিল্পীদের জন্য কাজের নিশ্চয়তা, স্বাস্থ্য ও মেডিকেল সুরক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আরও জানা গিয়েছে, যে ফেডারেশন সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে তিনি প্রতীকীভাবে গঙ্গাজল ছিটিয়ে অফিসে প্রবেশ করেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *