বনগাঁ মামলায় নতুন অধ্যায়

আমুদরিয়া নিউজ : বনগাঁর বহুচর্চিত মামলায় নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগকারী তনয় শাস্ত্রী দাবী করেছেন, ২ জুন বনগাঁ আদালতে অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী -র বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

তাঁর অভিযোগ, মামলাটি দীর্ঘদিন ধরে চললেও মিমি ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি এবং সর্বশেষ শুনানিতেও আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করেছেন। তনয়ের দাবি, আদালত চার্জ গঠনের অনুমতি দিয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে মিমিকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে এই দাবিগুলির সমর্থনে এখনও আদালতের কোনও আনুষ্ঠানিক নথি বা বিবৃতি প্রকাশ্যে আসেনি। পাশাপাশি মিমি চক্রবর্তীর পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি অভিযোগকারীর দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং পরবর্তী আদালত-শুনানির দিকে নজর রয়েছে বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *