রাজ্যজুড়ে গ্রেপ্তার অভিযানে তৃণমূল চাপে

আমুদরিয়া নিউজ: ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলিপ ঘোষ রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি নিয়ে তীব্র কটাক্ষ করেন। তাঁর দাবি, বর্তমান গ্রেপ্তারির পর্ব কেবল শুরু হয়েছে এবং তদন্ত এগোলে আরও বহু গ্রেপ্তার হতে পারে।

দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গজুড়ে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি ও লুটপাটের অভিযোগ জমা হয়েছে। এতদিন মানুষ ভয়ে মুখ খুলতে না পারলেও এখন অভিযোগ সামনে আসছে। তাঁর কথায়, তদন্তের গতি বাড়লে এত বেশি গ্রেপ্তার হতে পারে যে জেলখানায় জায়গা কম পড়বে এবং নতুন জেল তৈরির প্রয়োজন হতে পারে।

তিনি সন্দেশখালি-সহ বিভিন্ন মামলার তদন্তের প্রসঙ্গ তুলে বলেন, অনেক তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। । তাঁর দাবি, তদন্ত চললে আরও অস্ত্র উদ্ধার হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *