আরজিকর বিতর্কে রচনার সাফাই

আমুদরিয়া নিউজ: আরজি কর কাণ্ডে নতুন বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, আরজিকর আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম প্রকাশ করেছিলেন তিনি। এই অভিযোগে এক আইনজীবী চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিতর্কের জেরে রচনা জানান, ঘটনার সময় তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং প্রতিবাদ জানাতে গিয়ে ভুলবশত ওই নাম উচ্চারণ করেছিলেন।

অভিযোগকারী আইনজীবীর দাবি, বিষয়টি নিয়ে আগেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তখন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।  অন্যদিকে রচনা জানিয়েছেন, অভিযোগকারী যেমন আইনি পথে এগিয়েছেন, তিনিও প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেবেন।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *