বিধবা ভাতায় দুর্নীতি

আমুদরিয়া নিউজ:  পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক চাঞ্চল্যকর ঘটনায় ৬৫ বছর বয়সি হোমিওপ্যাথি চিকিৎসক অমলেন্দুবিকাশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি বিবাহিত ও পুরুষ হওয়া সত্ত্বেও গত কয়েক বছর ধরে বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন। ধৃত চিকিৎসকের দাবি, তিনি ২০২২ সালে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন। কীভাবে তাঁর অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা আসতে শুরু করে, তা তিনি জানেন না। তাঁর স্ত্রীর বক্তব্য, বিষয়টি জানার পর স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, পঞ্চায়েত কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করে জানিয়েছে যে এমন তথ্য তাদের জানা ছিল না। ঘটনাটি সামনে আসতেই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। আদালত তাঁকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য সামাজিক প্রকল্পে ভুয়ো সুবিধাভোগীদের বিরুদ্ধে অভিযানের মধ্যেই এই ঘটনা নতুন করে সরকারি ভাতা বণ্টন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *