বাংলায় আমুলের মেগা দই কারখানা

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা গড়তে চলেছেদুগ্ধ সংস্থা আমুল।সংস্থার পরিকল্পনা অনুযায়ী, নতুন কারখানায় প্রতিদিন প্রায় ১০ লক্ষ কেজি দই, লস্যি, সরবত ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে।

জানা গিয়েছে, এই মেগা ডেয়ারি প্ল্যান্টটি গড়ে উঠবে হাওড়া জেলার সালকিয়া ফুড পার্কে। এটি হবে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানা গিয়েছে।

সংস্থার দাবি, প্রকল্পের প্রাথমিক চুক্তি আগেই সম্পন্ন হয়েছিল, তবে এখন তা দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। এই বিনিয়োগকে পশ্চিমবঙ্গে শিল্প ও দুগ্ধশিল্পের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *