আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ধরনের জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, রঘুনাথগঞ্জের মুস্তাফিজুর রহমান জাল আধারসহ ভুয়ো নথি তৈরি করতেন এবং সেই নথি ব্যবহার করে রাকিবুল শেখ প্রকল্পে ভুয়ো নাম নথিভুক্ত করতেন। তদন্তে জানা যাচ্ছে, রাকিবুলের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকত এবং পরে সেই অর্থের একটি অংশ চক্রের মূল সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়া হতো বলে অভিযোগ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মুর্শিদাবাদের একাধিক ভুয়ো নাম এইভাবে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং পুরো নেটওয়ার্কটি জাল নথি তৈরির মাধ্যমে চলত। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তদন্ত চলছে।