শেষ ছবির ইঙ্গিত দিয়েই চলে গেলেন অনীক

আমুদরিয়া নিউজ :  খ্যাতনামা পরিচালক অনীক দত্ত-র আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিউডে। গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর ঘটনাকে ঘিরে এখনও রহস্য রয়ে গেছে। মাত্র ৬২ বছর বয়সে প্রয়াত এই পরিচালক বাংলা সিনেমায় নিজস্ব বুদ্ধিদীপ্ত ঘরানার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিজ্ঞাপনের জগৎ থেকে এসে তিনি বাংলা চলচ্চিত্রে নতুন ভাষা তৈরি করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভূতের ভবিষ্যৎ, আশ্চর্য প্রদীপ, মেঘনাদবধ রহস্য এবং অপরাজিত।

২০২৫ সালে নিজের শেষ ছবি যত কাণ্ড কলকাতাতেই মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে অনীক দত্ত বলেছিলেন, শারীরিক অসুস্থতা ও ইন্ডাস্ট্রির রাজনীতিতে তিনি ভীষণ ক্লান্ত। তখনই তাঁর মন্তব্য ছিল— “এটাই হয়তো আমার শেষ ছবি।” সেই বক্তব্যই আজ নতুন করে আলোচনায় এসেছে বলেই অনেকে মনে করছেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *