মমতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিজেপি কর্মী

আমুদরিয়া নিউজ: শিলিগুড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করেছেন বিজেপি কর্মী ও আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। অভিযোগে ২০২৫ সালের ইদের অনুষ্ঠান এবং ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ধর্নামঞ্চে দেওয়া মন্তব্যের প্রসঙ্গ তোলা হয়েছে।রিঙ্কির দাবি, আগেও তিনি এই ইস্যুতে অভিযোগ জানাতে গিয়ে হেনস্তার শিকার হন। এবার সরকার পরিবর্তনের পর শিলিগুড়ি সাইবার থানায় আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরের মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *