ভাল লাগছিল না বলে স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি, লাগাতার গণধর্ষণ, ধৃত স্বামী সহ ৭

আমুদরিয়া নিউজ:  স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন স্বামী। নির্জন এলাকায় গিয়ে স্ত্রীকে বিক্রি করে দেয় স্বামী। দাম ৫০ হাজার টাকা। বধূকে ঘরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ চালানো হতে থাকে। স্বামী গিয়ে পুলিশকে জানায়, স্ত্রী বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছে। পুলিশ তদন্তে নেমে স্বামীর কথায় গরমিল পায়। টানা জেরার পরে পুলিশের কাছে ওই ব্যক্তি স্বীকার করে, সে স্ত্রীকে বিক্রি করেছে। পুলিশ গিয়ে নির্জন এলাকার একটি ঘর থেকে ওই বধূকে উদ্ধার করে। একে একে স্বামী সহ ৮ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। গুজরাতের বানাসকাঁঠা জেলার পালানপুর পশ্চিম থানা এলাকার ঘটনায় গোটা দেশেই সোরগোল পড়েছে। ধৃত স্বামীর নাম নিকেশ পটেল। গণেশপুরা এলাকার বাসিন্দা।,গত ১৯ মে থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিল সে। এলাকার ডিএসপি তদন্ত শুরুর পরেই সন্দেহ করেন স্বামীকে। লাগাতার জেরার মুখে নিকেশ কবুল করে। সে জানিয়েছে, স্ত্রীকে ভাল লাগছিল না বলে বিক্রি করে দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *