লিচু নিয়ে সতর্কতা জারি

আমুদরিয়া নিউজ : গরমের জনপ্রিয় ফল লিচু পুষ্টিগুণে ভরপুর হলেও অতিরিক্ত খাওয়ায় তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খালি পেটে বা বেশি পরিমাণে লিচু খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গিয়ে দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্তি এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, দিনে ৮–১০টির বেশি লিচু না খাওয়াই ভালো। ডায়াবেটিস, লো ব্লাড সুগার বা হজমের সমস্যা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে লিচু খাওয়ার আগে সতর্ক থাকা জরুরি। খালি পেটে লিচু খাওয়া এড়িয়ে চলা এবং শিশুদের ক্ষেত্রেও পরিমিত পরিমাণে খাওয়ানো উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *