রেশন চাল পাচার ঘিরে ফুলিয়ায় চাঞ্চল্য

আমুদরিয়া নিউজ : নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ায় সরকারি রেশনের চাল পাচারের অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, একটি গোডাউনে সরকারি স্টিকার লাগানো চালের বস্তা থেকে চাল বের করে স্টিকারবিহীন অন্য বস্তায় ভরে পাচারের প্রস্তুতি চলছিল। সন্দেহজনকভাবে প্রায় ৬০০ বস্তা চাল লরিতে তোলার প্রস্তুতি দেখে এলাকাবাসী গোডাউনে গিয়ে শতাধিক খালি সরকারি বস্তা উদ্ধার করেন। অভিযোগ, এই চাল বীরভূমে পাচারের পরিকল্পনা ছিল।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা বিক্ষোভ শুরু করলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। খাদ্য দপ্তর ও বিডিও অফিসের প্রতিনিধিরাও তদন্তে নামেন। পুলিশ ইতিমধ্যেই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রশাসন জানিয়েছে, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *