আমুদরিয়া নিউজ : অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী।
অভিযোগ অনুযায়ী, পরমব্রত ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় হওয়া কথোপকথনের একটি স্ক্রিনশটকে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে পরমব্রতর একটি মন্তব্য—“আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!” এবং স্বস্তিকার প্রতিক্রিয়া—“হাহাহা হোক হোক”—উল্লেখ করা হয়েছে।আইনজীবীর দাবি, এই ধরনের মন্তব্য ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতিকে উসকে দিতে পারে, তাই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ঘিরে বিষয়টি নতুন করে বিতর্ক তৈরি করেছে বলে জানা গিয়েছে।