আমুদরিয়া নিউজ : ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে কেন্দ্র সরকার নতুন নিয়ম জারি করেছে। এবার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সময় নিজেদের দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের সমস্ত তথ্য জমা দিতে হবে। পাশাপাশি একটি ঘোষণাপত্র দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তারা নিজেদের দেশের পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
সরকারের দাবি, নতুন নিয়মের ফলে আবেদনকারীদের পরিচয় যাচাই আরও কঠোর হবে এবং দ্বৈত নাগরিকত্ব বা বিদেশি পরিচয় গোপনের প্রবণতা কমবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে আবারও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।