অভিষেকের বাসভবনের নথি খতিয়ে দেখছে KMC

আমুদরিয়া নিউজ: বাংলায় রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অস্বস্তি আরও বাড়াল কলকাতা পুরসভা। তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের দুটি বাসভবনের বৈধতা নিয়ে কড়া পদক্ষেপ করেছে KMC। পুর আইনের ৪০১ নম্বর ধারা প্রয়োগ করে তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে ওই বাড়িগুলির অনুমোদিত নির্মাণ নকশা বা ‘বিল্ডিং প্ল্যান’ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা বদলের পর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *