আমুদরিয়া নিউজ : কলকাতা ডার্বি ম্যাচে তীব্র উত্তেজনা চলছে মোহন বাগান জিয়ান্ট ও ইস্টবেঙ্গল-এর মধ্যে। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট হলেও খেলা ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে প্রথমে এগিয়ে যায় ইস্টবেঙ্গল, যখন এডমুন্ড লালরিন্ডিকা। গোল করেন। এরপর মোহনবাগান আক্রমণ বাড়িয়ে সমতা ফেরায় জেসন কামিংস-এর গোলে, যেখানে কর্নার থেকে বল দেন রবসন রবিনহো।
ম্যাচে আরও দেখা যায় বারপোস্টে শট লাগা, গোলকিপারদের গুরুত্বপূর্ণ সেভ এবং একাধিক মিসড সুযোগ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তোলে।
বর্তমানে স্কোর ১–১, এবং নির্ধারিত সময় শেষ হওয়ায় অতিরিক্ত সময়ে ম্যাচের ফল নির্ধারণ হবে বলে নাটকীয়তার অপেক্ষা চলছে।