UPSC IFS-এ সাফল্যের গল্প লিখলেন অংশুমান

আমুদরিয়া নিউজ : ঝাড়খণ্ডের ঝুমরি তিলাইয়ার অংশুমান কুমার সিং ২০২৫ সালের UPSC ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) পরীক্ষায় সর্বভারতীয় দ্বিতীয় স্থান অর্জন করে নজির গড়েছেন। ভারতীয় কোস্ট গার্ডের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে টানা ১০ বছরের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি কঠোর পরিশ্রম ও অদম্য মানসিক শক্তির মাধ্যমে এই সাফল্য পেয়েছেন।

২০১৬ সালে UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করলেও কর্মব্যস্ততার কারণে বহুবার পরীক্ষায় বসা সম্ভব হয়নি। কখনও দূরবর্তী পোস্টিং, কখনও দীর্ঘ ডিউটির কারণে প্রস্তুতিতে বাধা এলেও তিনি হাল ছাড়েননি। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়েও নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

২০২৪ সালে প্রথমবার সিভিল সার্ভিস মেইনস পর্যন্ত পৌঁছেও চূড়ান্ত তালিকায় নাম না থাকায় বড় ধাক্কা খান অংশুমান। তার উপর সিভিল সার্ভিস পরীক্ষার সব অ্যাটেম্পট শেষ হয়ে যাওয়ায় হতাশা আরও বাড়ে। তবে শেষ সুযোগ হিসেবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্তই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *