আমুদরিয়া নিউজ : কলকাতা ডার্বি ঘিরে বড় ঘোষণা দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । রবিবার যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হাইভোল্টেজ ম্যাচের আগে প্রয়াত মোহনবাগান প্রাক্তন সভাপতি টুটু বোসের স্মরণে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, টুটু বোসের পরিবারের অনুরোধ এবং তাঁর দীর্ঘদিনের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বোসের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া ম্যাচে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীসহ বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডার্বির আগে এই শ্রদ্ধা নিবেদন ফুটবল মহলে আবেগঘন পরিবেশ তৈরি করেছে।
Total Views:
0