আবারও বাড়তে পারে DA

আমুদরিয়া নিউজ: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবরের ইঙ্গিত। সম্প্রতি ২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর ফলে ডিএ বেড়ে হয়েছে ৬০ শতাংশ। তবে এরই মধ্যে জোর জল্পনা, আগামী দফায় আরও ৩ শতাংশ পর্যন্ত ডিএ বাড়তে পারে।

নিয়ম অনুযায়ী বছরে দু’বার—জানুয়ারি ও জুলাই মাসে—মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। যদিও সরকারি ঘোষণা সাধারণত কয়েক মাস পরে করা হয়। জানা গিয়েছে, এবারের দ্বিতীয় দফার ডিএ বৃদ্ধি দিওয়ালির আশেপাশে ঘোষণা হতে পারে। যদি ৩ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৬৩ শতাংশে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *