DinajpurTV |

ব্রিগেড ময়দানে রবীন্দ্রজয়ন্তীতে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ

আমুদরিয়া নিউজ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ঘোষণামতোই রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ চূড়ান্ত হয়েছে। শনিবার সকাল ১০টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে বাংলায় নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জগত প্রকাশ নাড্ডা -সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদরা।  এখন প্রধান আকর্ষণ নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।

নির্বাচনী প্রচারের সময় ব্যারাকপুরে  নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ৪ মে-র পর বিজেপি সরকারের শপথগ্রহণে তাঁকে বাংলায় আসতেই হবে। একইভাবে অমিত শাহ -ও শপথ অনুষ্ঠানে থাকার কথা ঘোষণা করেছিলেন। তবে শেষ মুহূর্তে চমকের সম্ভাবনাও উড়িয়ে  দেওয়া যাচ্ছে না বলে অনেকে মনে করছেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *