আমুদরিয়া নিউজ: রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীত ‘জনগণমন’-এর সমমর্যাদায় উন্নীত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল অনার অ্যাক্টের সেকশন ৩ সংশোধনে সিলমোহর দিয়েছে, ফলে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানোর ক্ষেত্রে অসম্মান, অনীহা বা অবমাননা করলে আর্থিক জরিমানা থেকে তিন বছরের জেলের বিধান কার্যকর হতে পারে। সরকারি অনুষ্ঠানগুলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, এমনকি শ্রোতাদের উঠে দাঁড়ানোর নির্দেশও বহাল থাকছে। বিজেপির ঐতিহাসিক বঙ্গজয়ের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী রাজনীতিতে বড় বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।