সরকার গঠনে কংগ্রেসের সমর্থন প্রার্থনা বিজয়ের

আমুদরিয়া নিউজ: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক ধাক্কা খেয়েছে ডিএমকে-এডিএমকে-র দীর্ঘদিনের দ্রাবিড় সমীকরণ। সুপারস্টার থলপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (TVK) ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। এই পরিস্থিতিতে সরকার গড়তে কংগ্রেসের সমর্থন চেয়ে বিজয় আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল।

কংগ্রেস জানিয়েছে, তারা ধর্মনিরপেক্ষ সরকার চায় এবং বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখাই তাদের অগ্রাধিকার; ফলে বিজয়ের অনুরোধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস। এখন নজর রাজ্যের জোট-সমীকরণে—কংগ্রেসের সমর্থন পেলে মুখ্যমন্ত্রী হওয়ার পথে বড় ধাপ এগোবেন বিজয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *