অ্যাম্বুলেন্সের রক্ত মুছলেন রোগীর পরিবারের লোকই,,

আমুদরিয়া নিউজ:  ভোপালে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চরম অমানবিকতার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স কর্মীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, চিকিৎসার তাড়াহুড়োর সুযোগ নিয়ে রক্তমাখা অ্যাম্বুলেন্সের মেঝে এক নারী আত্মীয়কে দিয়ে পরিষ্কার করানো হয় এবং টাকাও দাবি করা হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে।

জানা যায়,২৪ এপ্রিল কারেলা গ্রামের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন ৩২ বছরের রাহুল বর্মন। কাটনি জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জবলপুরে রেফার করা হয়। পরিবারের অভিযোগ, সেই সময় অ্যাম্বুলেন্স কর্মী মোহিত টাকা দাবি করেন এবং আগের রোগীর রক্তমাখা মেঝে পরিষ্কার করার শর্তেই জবলপুর যেতে রাজি হন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *