অনুপ্রবেশের চেষ্টা! গুজরাটে বিএসএফের গুলিতে মৃত ১

আমুদরিয়া নিউজ: ভারত-পাক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা। গুজরাতের বনাসকাঁঠা জেলায় বিএসএফ-র গুলিতে মৃত এক পাক অনুপ্রবেশকারী। বিএসএফ জানিয়েছে, শুক্রবার রাতে এক অনুপ্রবেশকারী গুজরাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। বিএসএফ আধিকারিকেরা বার বার সতর্ক করলেও তিনি সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করতে থাকেন। এই পরিস্থিতিতে তাঁকে গুলি করতে বাধ্য হন জওয়ানেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই দেশের সীমান্ত এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়। এরই মধ্যে ভারত-পাক সীমান্ত এলাকায় একাধিকবার অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটে। প্রতিবারই বিএসএফ সেই অনুপ্রবেশকারীদের প্রতিহত করেছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *