‘সিংঘম’ ইস্যুতে দায়ের মামলা খারিজ

আমুদরিয়া নিউজ:  বঙ্গভোটে আইনশৃঙ্খলা রক্ষায় কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার ‘দাবাং’ কড়া বার্তা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের পরিবারকে প্রকাশ্য হুঁশিয়ারি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। তবে ভোটের মাঝপথে আদালত স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের কাজকর্মে আপাতত হস্তক্ষেপ নয়। ফলে অজয় পাল শর্মাকে ঘিরে দায়ের সেই ‘সিংঘম’ মামলা খারিজ হয়ে গেল বলেই জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *