ভোটের আগে যাদবপুরে বাম শিবিরের প্রভাব

আমুদরিয়া নিউজ :  কলকাতায় বিধানসভা ভোটের আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  ছাত্র নির্বাচনে বামপন্থী সংগঠনগুলির বড় জয় হয়েছে। কলা থেকে ইঞ্জিনিয়ারিং—প্রায় সব বিভাগেই তারা প্রাধান্য পেয়েছে, যা ভোটের আগে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

২১ ও ২৪ এপ্রিল অনুষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলে দেখা গেছে, প্রায় সব বিভাগেই বামপন্থী ছাত্র সংগঠনগুলির দাপট। আইসিসি-তে প্রতিনিধি পাঠানোর এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং স্নাতক বিভাগে ডিএসএফ প্রায় ১৩০০ ভোটে জয়ী হয়েছে এবং স্নাতকোত্তর বিভাগেও প্রায় ১০০ ভোটে এগিয়ে থেকেছে, যেখানে উভয় ক্ষেত্রেই এসএফআই দ্বিতীয় স্থানে রয়েছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *