ভোটের আবহে হাওড়ায় কড়া নিয়ন্ত্রণ

আমুদরিয়া নিউজ: আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে হাওড়া জেলায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আগাম কড়া পদক্ষেপ নিল প্রশাসন। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গোটা হাওড়া জেলাজুড়ে ১৬৩ ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়া ও কলকাতাকে ঘিরে ইতিমধ্যেই হাই-অ্যালার্ট নিরাপত্তা বলয় তৈরি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত হাওড়া জেলায় একাধিক কড়া বিধিনিষেধ বলবৎ থাকবে। এই সময় নির্বাচনী প্রচার, সভা, মিছিল, র‌্যালি ও দলীয় জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাইরের রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতেও লাগাম টানা হয়েছে, যাতে ভোটের আগে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং কোনও রকম অস্থির পরিস্থিতি তৈরি না হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *