আমুদরিয়া নিউজ: ক্যালিফোর্নিয়ার লং বিচ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত IIT2026 গ্লোবাল কনফারেন্সে বিশ্বের ২,৫০০-রও বেশি উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকের সামনে বক্তব্য রাখেন সদগুরু। IIT-এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে সদগুরু ভারতকে কেবল আধুনিক রাষ্ট্র নয়, বরং হাজার বছরের এক জীবন্ত সভ্যতা হিসেবে দেখার বার্তা দেন। তিনি বলেন, ভারতের প্রকৃত পরিচয় তার বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য, অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক জ্ঞানচর্চার মধ্যেই নিহিত।
তাঁর মতে, এই বহুমাত্রিক ঐতিহ্যই ভারতকে বিশ্বের অন্যান্য দেশের থেকে স্বতন্ত্র করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতের মানবকল্যাণ ও সুষম উন্নয়নের পথ দেখাতে ভারতের এই প্রাচীন জ্ঞানভাণ্ডার আজও সমানভাবে প্রাসঙ্গিক।