আমেরিকায় পড়তে যাওয়া দুই মেধাবী তরুণ-তরুণীকে খুন, ধৃত মার্কিন নাগরিক

Where is Nahida Sultana Brishti?

আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশের দুই মেধাবী তরুণ-তরুণীকে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার ওই ঘটনায় জড়িত সন্দেহে নিহত তরুণের রুমমেট, যে আমেরিকারই নাগরিক তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের তরুণের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম জামিল আহমেদ লিমনের (২৭)। তাঁর রক্তাক্ত দেহ মিলেছে। কিন্তু, নিখোঁজ তরুণী নাহিদা সুলতানা বৃষ্টির কোনও খোঁজ মেলেনি। তাঁর দেহের খোঁজে একটি লেকে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। জামিল পিএইচডি করতে গিয়েছিলেন আমেরিকার ইউনিভার্সিটিতে। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন আমেরিকার ফ্লোরিডার ইউনিভার্সিটিতে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ফ্লোরিডার পুলিশ হিশাম সালেহ আবুঘরবেহ নামে ২৬ বছরের আমেরিকানকে গ্রেফতার করেছে। সে জামিলের সঙ্গে এক রুমে থাকত। পুলিশের সন্দেহ, দুজনকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছে হিশাম।

ছবিতে বাঁ দিক থেকে জামিল ও বৃষ্টি

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *