আমুদরিয়া নিউজ : ‘দাদাগিরি’ মঞ্চে এবার বড় চমক দেখা যেতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে টলি সুপারস্টার দেব সঞ্চালকের ভূমিকায় আসতে পারেন বলে জানা গিয়েছে। যদিও আগে লিয়েন্ডার পেজের নাম নিয়েও জল্পনা ছড়িয়েছিল, তবে শেষ পর্যন্ত নির্মাতারা দর্শক টানতে দেবকেই ভরসা করছেন বলে সূত্রের দাবি। এতদিন সৌরভের সঞ্চালনায় জনপ্রিয়তা পাওয়া এই শো এবার নতুন রূপে ফিরতে পারে বলে আলোচনা চলছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় ‘বিগ বস’ বাংলার হাউসে যোগ দিচ্ছেন বলে খবর। তাই জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের নতুন সঞ্চালক হিসেবে নির্মাতারা এবার সুপারস্টার সাংসদের উপরই ভরসা রাখছেন বলে জানা যাচ্ছে।