বাইক নিষেধাজ্ঞা বিতর্কে ফের হাইকোর্টের প্রশ্ন

আমুদরিয়া নিউজ :  শুক্রবার বাইক নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টের -এর বিচারপতি কৃষ্ণা রাও – এর একক বেঞ্চে হয়, তবে রায় আপাতত স্থগিত রাখা হয়েছে। শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী জিষ্ণু চৌধুরী  দাবি করেন, বাইক ব্যবহার করে হুমকি দেওয়া, দ্রুত পালানো এবং নাকা তল্লাশি এড়ানোর একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে।

এরপর কমিশন জানায়, নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিদের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। তবে কলকাতা হাইকোর্ট এতে সন্তুষ্ট হয়নি। আদালত প্রশ্ন তোলে—সাধারণ শ্রমিক, মজদুর বা কোচিং সেন্টার চালানো ব্যক্তিরা আইডি কার্ড কোথা থেকে পাবেন? আইডি না থাকলে কীভাবে ছাড় মিলবে? পাশাপাশি এত কম সময়ের মধ্যে নির্বাচনের দিন এমন বিধিনিষেধ জারি করা নিয়েও প্রশ্ন ওঠে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *