মোদির আলিঙ্গনে আবেগে ভাসলেন গৌরাঙ্গ

আমুদরিয়া নিউজ :  শুক্রবার সকালে কলকাতার প্রিন্সেপ ঘাটে গঙ্গায়  নৌকাবিহারের সময় সাধারণ মাঝি গৌরাঙ্গ বিশ্বাসের জীবনে আসে অপ্রত্যাশিত মোড়। তাঁর বৈঠায় চালিত নৌকাতেই নৌবিহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তের পর থেকেই গৌরাঙ্গ সাধারণ মাঝি থেকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে ও স্থানীয়ভাবে সেলিব্রিটি হয়ে ওঠেন।

জানা যায়,শুক্রবার প্রিন্সেপ ঘাটে গঙ্গাবিহারের জন্য ব্যবহৃত নৌকাটি গৌরাঙ্গ বিশ্বাসের নিজের নয়, সেটি মহম্মদ ইফতিকার আহমেদের। গৌরাঙ্গ সেখানে দিনমজুর হিসেবে কাজ করেন। ওই দিন সকালে হঠাৎ জানানো হয় যে ওই নৌকায় একজন ভিভিআইপি যাত্রা করবেন, যদিও পরে জানা যায় তিনি নরেন্দ্র মোদি।

সফর শেষে নৌকার ভাড়া ছাড়াও গৌরাঙ্গ বিশ্বাসকে বিশেষ উপহার দেন প্রধানমন্ত্রী । নৌকা থেকে নামার সময় তিনি গৌরাঙ্গকে জড়িয়ে ধরেন। অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গৌরাঙ্গ জানান, তিনি পুরো ঘটনাকে স্বপ্নের মতো মনে করেছেন গৌরাঙ্গের দাবি, প্রধানমন্ত্রী তাঁকে সকলের সঙ্গে মিলেমিশে চলার পরামর্শও দিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *