আমুদরিয়া নিউজ : কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন, দীর্ঘদিন ধরে বাংলায় শাসন চালিয়ে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে তৃণমূল। তাঁর কথায়, আগে ভোট মানেই ছিল ভয় ও সন্ত্রাস, কিন্তু এবার পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গে বিরোধীদের সমালোচনাকে মোদি কটাক্ষ করে বলেন, “আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের।” তিনি দাবি করেন, সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগই শাসক দলের অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
