নন্দীগ্রামে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ, ভোটকেন্দ্রে গিয়ে সতর্ক করলেন শুভেন্দু

Suvendu Adhikari visits Nandigram booth over alleged voting irregularities

আমুদরিয়া নিউজ : নন্দীগ্রামে ভোট চলাকালীন একটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মহিলা বিএলও মোবাইল ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। অভিযোগ পেয়েই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দ্রুত ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলে পৌঁছান।
এর আগে সকালে তিনি নিজের বুথ নন্দনায়কবাড়ে ভোট দেন। পরে সংশ্লিষ্ট বুথে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং অভিযুক্ত মহিলা বিএলও-কে সতর্ক করেন। তিনি স্পষ্টভাবে জানান, ভোটগ্রহণের সময় কোনওরকম অনিয়ম মেনে নেওয়া হবে না। এরপর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আরও কয়েকটি বুথ পরিদর্শন করেন এবং ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *