আমুদরিয়া নিউজ : আগামী ২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোটে কলকাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দফাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন নিরাপত্তা আরও জোরদার করেছে ।নির্দেশিকা অনুযায়ী ৩৮,২৯৭ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও দায়িত্বে থাকবে।
জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিস্তারিত রূপরেখা তৈরি করা হয়েছে। বারাসত, বারাকপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, হাওড়া রুরাল, কৃষ্ণনগর, রানাঘাট, হুগলি রুরাল ও পূর্ব বর্ধমানসহ একাধিক জেলায় বিপুল সংখ্যক বাহিনী থাকবে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন থাকবে কলকাতায়—মোট ৭,২৪১ জন।