আমুদরিয়া নিউজ: কলেজ শিক্ষকদের ভোটের কাজে নিয়োগে সিঙ্গল বেঞ্চের নিষেধাজ্ঞা স্থগিত করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেই হবে।
আদালত জানায়, কিছু শিক্ষক আপত্তি তুললেও অনেকেই ইতিমধ্যে কমিশনের নির্দেশ মেনে দায়িত্ব নিয়েছেন। নিয়োগের প্রয়োজনীয়তা বোঝার উপর জোর দিয়ে ডিভিশন বেঞ্চ বলে, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব গুরুত্বপূর্ণ এবং তা পালন করা উচিত।